৪০ সদস্যের ঘাটাল জেলা কমিটি ঘোষণা তৃণমূলের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার তৃণমূল কংগ্রেসের ঘাটাল সংগঠনিক জেলা কমিটি ঘোষণা করা হলো জেলা শীর্ষ নেতৃত্বের তরফে। এদিন দুপুরে ডেবরাতে সাংবাদিক বৈঠক করেন ঘাটাল সংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত।
এদিন তিনি দলের নতুন জেলা কমিটি ঘোষণা করেন।

দুই সাংগঠনিক জেলার কো অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি, ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান অমল পান্ডা, জেলা সভাপতি আশিস হুদাইত সহ ৪ জন সহ সভাপতি, ৬ জন সাধারণ সম্পাদক, ৯ জন সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ, ১৬ জন সদস্য সহ মোট ৪০ জনের কমিটি গঠন করা হয়। আশিসবাবু ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা, জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ জারিনা বিবি, কণিকা মান্ডি সহ অন্যান্য শাখা সংগঠনের পদাধিকারীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *