সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৮ আগস্ট: পুরুলিয়ার বলরামপুরে ৪০টি বিজেপি সমর্থিত পরিবার তৃণমূলে যোগ দিল। শুক্রবার পুরুলিয়া শহরের রাঁচি রোডে দলীয় কার্যালয়ে তাঁদের হাতে পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তরের মন্ত্রী শান্তিরাম মাহাতো। তিনি জানান, “বলরামপুরের লিপানিয়া গ্রামের বাসিন্দা তাঁরা। বিজেপির উপর ক্ষুব্ধ হয়ে আমাদের দলে যোগ দিল ওই পরিবারগুলি।”
দল ত্যাগীরা বলেন, “বিজিবিতে থেকে তেমন উন্নয়নমূলক কাজ করা যাচ্ছে না। এলাকার উন্নয়নে থমকে গেছে। তাই উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিলাম।”

