দুবরাজপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত ২

আমাদের ভারত, বীরভূম, ৯ ডিসেম্বর: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বীরভূম জেলার দুবরাজপুরের ফকিরবেড়া গ্রাম। আহত ৪, তার মধ্যে ২ জন গুরুতর জখম। আহতরা হলো লোবা অঞ্চল সভাপতি ফেলারাম গোষ্ঠীর সমর্থক। আহত কেরামত, সেখ আব্দুল্লাহ, সেখ মুজফ্ফর, সেখ মহিবুর দুবরাজপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকে দুইজনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। তারা হলো সেখ মহিবুল ও সেখ মোজাফফর।

জানাগেছে, গ্রামের একটি সাইকেল দোকানে যান ফেলারাম গোষ্ঠীর সমর্থক সেখ মহিবুল। তখন উজ্বল ঘোষ গোষ্ঠীর সমর্থক সেখ লাল্টু সামান্য বচসাকে কেন্দ্র করে মারধর শুরু করে। কিন্তু সেই সময় উজ্জল গোষ্ঠীর সেখ সাদেক দুবরাজপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। অভিযোগ পুলিশের সামনেই সেখ সাদেক, সেখ লাল্টু, সেখ আনজার, সেখ সেখ সালাল, সেখ আজাহার, সেখ মানা, সেখ গোপাই মারধর শুরু করে। মুলত দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলে উজ্বল ঘোষকে সরিয়ে ফেলারাম মণ্ডলকে সভাপতি করায় এই লড়াই। নিজের জায়গা ফিরে পেতে দুই গোষ্ঠীর এই সংঘর্ষ। এলাকায় এখন দুবরাজপুর থানার পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *