মেদিনীপুরের জামকুন্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী দম্পতির প্রাণ যাওয়ার ঘটনায় অভিযুক্তের ৪ দিনের পুলিশি হেফাজত

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুড়ি ২নং অঞ্চলের জামকুন্ডায় গত বুধবার পুকুর পাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী দম্পতির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সেক সৈয়দ আলিকে গতকালই গ্রেফতার করে কতোয়ালি থানার পুলিশ। আজ ধৃতকে তোলা হয় মেদিনীপুর জেলা ও দায়রা আদালতে। ধৃতের বিরুদ্ধে ৩০২ ও ১২০বি ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতকে আজ ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

এদিন আদালতে তোলার সময়েও অভিযুক্তের দাবি, তিনি কোনো বিদ্যুতের পুকুর পাড়ে রাখেননি। অভিযুক্তের আইনজীবীর বক্তব্য, অভিযুক্তকে সন্দেহের বশবর্তী হয়েই ফাঁসানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *