স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ জুলাই:
নির্মীয়মান বাড়ির ছাদ থেকে উদ্ধার ৪ টি বোমা। মদনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঠপাড়ার ঘটনা।

জানাগেছে, মদনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন শিমুরালি মদনপুর বাইপাস রাস্তার পাশে মাঠপাড়াতে একটি নতুন গৃহের ছাদের ওপর সুতুলি পাকানো চারটি বোমার মতো কি পড়ে রয়েছে। নির্মাণ কর্মীরা কাজে এসে দেখতে পেয়ে ভয়ে নির্মিয়মাণ ছাদ থেকে নেমে আসে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর চাকদহ থানায় খবর দিলে চাকদহ থানার পুলিশ এসে চারটি বোমা উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু কি কারণে আর কেনই বা বোমা এখানে আসলো তা নিয়ে তদন্তে চাকদহ থানা।


