স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ জুলাই: একটা বলেরো গাড়ির ভেতর থেকে ৩৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করল নদিয়ার ভীমপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার আনুমানিক রাত্রি দুটো নাগাদ পুলিশ এই অভিযান চালায়।

পুলিশ সূত্রে খবর, কৃষ্ণনগরের মাজদিয়ার হাই রোডের মাঝে কুলগাছির ফাঁকা মাঠে পুলিশ নাকা চেকিং করছিল। আর এই নাকা চেকিংয়ের সাফল্যে ধরা পড়ে এক বলেরো গাড়ি ভর্তি ফেনসিডিলের বোতল। কিন্তু পুলিশকে দেখে গাড়ির ড্রাইভার গাড়িটিকে ফেলে পালিয়ে যায়। অপরাধী পালাতক কিন্ত গাড়িটিকে আটক করেছে পুলিশ। এই পাচারের সাথে কে বা কারা যুক্ত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।

