ঝালদায় ৩৫০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪

সাথী দাস, পুরুলিয়া, ১২ ফেব্রুয়ারি: ঝালদার গোলা রাস্তায় ৩৫০ কেজি গাঁজা উদ্ধার করল রাজ্য স্পেশাল টাস্ক ফোর্স। তাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে, ওড়িশার সম্বলপুর থেকে ঝালদা হয়ে আসানসোল যাচ্ছে গাঁজা ভর্তি গাড়ি। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে ঝালদা থানার ঝালদা গোলা সড়ক পথে একটি খালি বোলেরো পিকআপ ভ্যান আটকে তল্লাশি করা হয়।

গাড়ির সঙ্গে আলাদা ভাবে তৈরী করা হয় একটি অংশ। সেই দেখেই সন্দেহ হয় তদন্তকারীদের। গাড়ির সেই অংশ খোলা হলে তার ভিতর থেকে ৭৭ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। আনুমানিক যার ওজন সাড়ে তিনশো কেজি। সঙ্গে আরেকটি সুইফট ডিজায়ার গাড়ি ছিল। এই দুটি গাড়ি থেকে মোট চার জনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি উত্তর প্রদেশ ও একজনের ঝাড়খণ্ডের ধানবাদ ও আরেকজনের বাড়ি পশ্চিম বর্ধমানের কুলটি থানা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *