রাজেন রায়, কলকাতা, ৫ সেপ্টেম্বর: বহুদিন পর ফের ৩০০০ পেরোল সংক্রমণ। শনিবারের বুলেটিন অনুযায়ী, ফের রাজ্যে ২৪ ঘন্টায় নতুন সংক্রমণের হদিশ ৩০৪২ জনের, মৃত্যু ৫৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩২৪৮ জন। এদিন সংক্রমণ ও সুস্থতা দুই কিছুটা বেড়ে গিয়েছে। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৪.৮৬ শতাংশ।
২৪ ঘন্টায় ৩০৪২ জন নতুন আক্রান্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭৭৭০১ জন। এদিন আরও ৫৮ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে সরকারি হিসেবে মোট করোনায় মৃত্যু ৩৫১০ জনের। ২৪ ঘন্টায় আরও ৩২৪৮ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ১৫০৮০১ জন।
এদিনও অন্যান্য জেলার সঙ্গে কলকাতায় ৪৭৭ জন, উত্তর ২৪ পরগনাতে ৪৭৩ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৫৪ জন, পূর্ব মেদিনীপুরে ১৯২ জন, হুগলিতে ১৮৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৭১ জন, হাওড়ায় ১৬৪ জন, আলিপুরদুয়ারে ১৫৮ জন, কোচবিহারে ১৫৭ জন, দার্জিলিংয়ে ১০০ জন সুস্থ হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২৩৩৯০ জন। এদিনও সুস্থতার হার বেড়ে যাওয়ায় হাসপাতালে করোনা চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়ার বদলে কমে গিয়েছে ২৬৪ জন। টানা ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে বাড়ল সুস্থতা।
বুলেটিনে আরও জানানো হয়েছে, এদিন পর্যন্ত রাজ্যের ৭১টি ল্যাবে মোট করোনা টেস্ট করা হল ২১১২১৮৫ জনের। যার মধ্যে রেকর্ড সংখ্যক ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪৫৭৮১ জনের। রাজ্যের ৯১টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল, ৩৬টি সরকারি এবং ৫৫টি বেসরকারি হাসপাতালে মোট ১২৩৫৫টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ১২৪৩ জনের। ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি। তার মধ্যে মাত্র ৩৩.৯৪ শতাংশ রোগী ভর্তি আছেন।
সরকারি ৫৮২টি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ২৪৪৭ জন। ছেড়ে দেওয়া হয়েছে ১০৭৪১৫ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৬১৯৫৫ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৪৯১৩৭৪ জনকে। রাজ্যের ২০০টি সেফ হোমে ১১৫০৭টি বেড রয়েছে এবং তাতে ১৬১৩ জন রোগী রয়েছেন।
এছাড়া এদিনের বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৫৮ জনের। বুলেটিন অনুযায়ী এ দিন ১৮ জনের মৃত্যু কলকাতায়, ১৪ জনের উত্তর ২৪ পরগনায়, ৬ জন করে মৃত্যু হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়া পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন করে, কোচবিহারে ২ জন আর মালদা, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও হুগলি তে ১ জন করে মোট আরও ১৪ করোনা রোগীর মৃত্যু হয়েছে।
এছাড়া এদিন অন্যান্য জেলার সঙ্গে উত্তর ২৪ পরগনায় ৫৫৯ জন, কলকাতায় ৫৪৮ জন, পশ্চিম মেদিনীপুরে ২৩৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২১৭ জন, পূর্ব মেদিনীপুরে ১৮০ জন, বাঁকুড়ায় ১৩৩ জন, পশ্চিম বর্ধমানে ১২৩ জন, হাওড়ায় ১২২ জন ও নদিয়ায় ১১২ জনের উল্লেখযোগ্য হারে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এদিনও সংক্রমণ বেড়েছে রাজ্যের সব জেলাতেই।

