আশিস মণ্ডল, রামপুরহাট, ২৭ জুন: বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার হল ৩০ টি তাজা বোমা। রবিবার ভোর রাতের দিকে গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের পাইকড় থানার পুলিশ কুতুবপুর গ্রাম থেকে বোমাগুলি উদ্ধার করে।

বাড়ির চিলেকোঠায় বোমাগুলি তিনটি প্লাস্টিকের বালতিতে মজুত রাখা হয়েছিল। বোমা রাখার অভিযোগে বাড়ির মালিক বরজাহান শেখ ওরফে ভুট্টুকে গ্রেফতার করেছে। তবে ওই বোমাগুলি কি উদ্দেশ্যে মজুত করা হয়েছিল তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বোমাগুলি থানায় নিয়ে এসে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে বোমা বিশেষজ্ঞ দলকে। তারাই এসে বোমাগুলি নিষ্ক্রিয় করবে।

