এক দিনে করোনায় আক্রন্ত হয়ে তিন জনের মৃত্যু, আতঙ্ক বনগাঁয় 

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ এপ্রিল: কোভিডের দ্বিতীয় ঢেউ দানবীয় আকার নেওয়ায় গোটা জেলায় হু হু করে বাড়ছে সংক্রমণ। একই দিনে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালে করোনায় আক্রন্ত হয়ে ৩ জন রোগীর মৃত্যু হল। মৃতদের নাম কৌশলা সর্দার, গাইঘাটা থানার বর্ণবেরিয়া এলাকার বাসিন্দা। মমতা রায় বনগাঁর বাগান গ্রামের এবং সবিতা বারুই বনগাঁর বাসিন্দা। চিকিৎসক জানিয়েছেন, করোনা সংক্রমণেই এই তিনজনের মৃত্যু হয়েছে৷

রাজ্যের পাশাপাশি বনগাঁ 
মহকুমাতেও করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।বনগাঁ হাসপাতালে নতুন করোনা ওয়ার্ড চালু হওয়ার 
পরই সেখানে তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।হাসপাতাল সূত্রে জানাগেছে, এই মুহূর্তে সেখানে ১১ জন
করোনা রোগী ভর্তি রয়েছেন। এই পরিস্থিতিতেও রাস্তায় ও 
বিভিন্ন বাজারে যে পরিমাণে ভিড় হচ্ছে তাতে আরও 
বেশি আশঙ্কার মেঘ দেখছেন মানুষ। 

এদিকে, করোনার ব্যাপারে 
ইতিমধ্যেই বনগাঁ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে 
কয়েকটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পাড়ায় পাড়ায় মাইক প্রচার চালানো হচ্ছে।অকারণে বাড়ির বাইরে না যাওয়ার জন্য বলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *