মালদায় বাজ পড়ে মৃত্যু ৩ জনের

আমাদের ভারত, মালদা, ৭ মে: প্রবল ঝড় বৃষ্টি থেকে বাজ পড়ে মৃত্যু হল তিন জনের। মৃতদের মধ্যে একজন কিশোর ও অপর দুইজন বৃদ্ধা। শুক্রবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের মথুরাপুর অঞ্চলের পাঠান পাড়া এলাকায়।

স্থানীয় ও পরিবারের সদস্যরা দুই জনকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনায় রীতিমতো শোকোস্তব্ধ গোটা পরিবার।

পরিবার সূত্রে জানা যাচ্ছে মৃতরা হলেন, ফইজুদ্দিন খান (১৭) ও সামিনা বেওয়া (৭৫)। দু’জনই পাঠান পাড়া এলাকার বাসিন্দা। অপরজন ভুতনী এলাকার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *