“বর্ষার জল ধরে রাখতে ৩ লক্ষ ৪৬ হাজার পুকুর কাটা হয়েছে”, পর্যালোচনা বৈঠকে বললেন জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইঞা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ জুন: বর্ষার জল ধরে রাখতে রাজ্যের ৩৪২টি ব্লকে ইতিমধ্যেই ৩ লক্ষ ৪৬ হাজার পুকুর খনন করা হয়েছে। রাজ্য সরকার কৃষি ও কৃষকদের উন্নতি চায় বলেই এটা সম্ভব হয়েছে বলে জানান রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভুইঁঞা।

তিনি মঙ্গলবার কেশপুর ও মেদিনীপুর সদর ব্লকে পর্যালোচনা বৈঠক করেন। উপস্থিত ছিলেন বিধায়ক শিউলি সাহা, জুন মালিয়া, দীনেন রায়, মহকুমা শাসক, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম প্রধানরা। 

‘জল ধরো জল ভরো’ প্রকল্পে গ্রাম স্তরে আরও ভালো কাজ করতে পঞ্চায়েত, বন, মৎস্য, উদ্যানপালন ও কৃষি উন্নয়ন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে  কাজ করার ওপর জোর দিয়েছেন মন্ত্রী। ডিজেলের দাম কৃষকের  সাধ্যের বাইরে যাওয়ায় সেচের জন্য সৌর বিদ্যুতের ব্যবহার করে দপ্তরের ইঞ্জিনিয়ারদের প্রকল্প বাস্তবায়ন করতে বলেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *