গোয়ালপোখরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩ আহত ২

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৪ জুন: এক সপ্তাহ পেরোতে না পেরোতেই আবার পথ দুর্ঘটনায় মৃত তিন। একটি গাড়িকে ওভার টেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছে ধাক্কা মারায় মৃত তিন, আহত দুই। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার ঘরধাপ্পা গ্রামের ৩১ নম্বর জাতীয় সড়কে।

পুলিশসূত্রে জানা গিয়েছে, মৃতদের একজনের নাম মহম্মদ মহাজম, বাড়ি বিহারের পোথরা গ্রাম। বাকি দুই জন হলেন কৈশর আলম এবং মহঃ বিক্রম। এদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার পিছলা গ্রামে। আহত দুজনের মধ্যে তারিখ আনোয়ারের বাড়ি বিহারের পোথরা গ্রামে। অন্য জনের আম নাদিম আলম। বাড়ি উত্তর দিনাজপুর জেলার সূর্যাপুর এলাকায়। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ গুলোকে উদ্ধার করে ময়নাতদন্তের জম্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

জানা গেছে, গতকাল রাতে ইসলামপুর থানার সূর্যাপুর থেকে একটি গাড়িতে পাঁচজনের একটি দল ইসলামপুরে আসেছিলেন। ইসলামপুর থেকে বাড়ি ফেরার পথে ঘরধাপ্পা গ্রামের ৩১ নম্বর জাতীয় একটি গাড়িকে ওভার টেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি গাছে ধাক্কা মারায় এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গোয়ালপোখর থানার পুলিশ ও দমকল বাহিনী। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *