সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা প্রচার করে পুরস্কৃত জলপাইগুড়ির ৩ টি দুর্গাপূজা কমিটি

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩ নভেম্বর: দুর্গা পুজোকে কেন্দ্র করে এবছর সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা প্রচার করেছে এরকম তিনটি জেলার পুজো কমিটিকে পুরস্কৃত করল জলপাইগুড়ি জেলা পুলিশ। বৃহস্পতিবার পুলিশ লাইনে পুজো কমিটির হাতে ট্রফি ও ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া পাশাপাশি মিষ্টি তুলে দেওয়া হল।

পুজোর ক’টা দিন রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে বেশ কয়েকটি পুজো কমিটি প্রচার করেছিল। এদের মধ্যে ধুপগুড়ির মিলন সঙ্ঘ, ময়নাগুড়ির সানরাইজ ক্লাব ও জলপাইগুড়ি উদয় সঙ্ঘ ক্লাবের প্রতিনিধিদের ডেকে পুরস্কার তুলে দিলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, ডিএসপি সদর সমীর পাল।

পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, “সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে পুজো কমিটিগুলি প্রচার করেছিল। এরকম তিনটি পুজো কমিটিকে পুরস্কৃত করা হল জেলায়। গতবছরের তুলনায় এবছর দুর্ঘটনা অনেকটাই কমেছে। সামনে শীত সেই সময় রাতে কুয়াশার কারনে দুর্ঘটনার সম্ভবনা বাড়ে। এব্যাপারেও আমরা সচেতনতা প্রচারে জোর দিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *