চাকুলিয়ায় ২৯৫ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার ৩

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ অক্টোবর: গোপন সূত্রে খবর পেয়ে চাকুলিয়া থানার অন্তর্গত কানকি এসআর পেট্রোল পাম্পের কাছ থেকে প্রায় ২৯৫ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার ৩।

গোপন সূত্রে খবর পেয়ে চাকুলিয়া থানার অন্তর্গত কানকি এসআর পেট্রোল পাম্পের কাছ থেকে প্রায় ২৯৫ গ্রাম ব্রাউন সুগার সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। আটক করা হয়েছে দুটি মোটর বাইক।

পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সুত্রে খবর পেয়ে কানকি এসআর পেট্রোল পাম্পের কাছে দুটি বাইকে তিনজন যুবক দাঁড়িয়ে ছিল। পুলিশ ওই তিন যুবককে তল্লাশি চালালে তাদের কাছ থেকে প্রায় ২৯৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি মোবাইল ফোন ও দুটি বাইক। ২৯৫ গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।

ধৃতদের মধ্যে দু’জন ডালখোলা থানার হারমনতটোলা এলাকার বাসিন্দা ও একজন বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা। ধৃতদের পুলিশ আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ইসলামপুর মহকুমা আদালতের কাছে ১৪ দিনের পুলিশ হেফাজতের জন্য আর্জি জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার অন্তর্গত কানকি ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *