বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের ২৯ জন অধ্যাপক

আমাদের ভারত, ২২ অক্টোবর: বিশ্বের সেরা বিজ্ঞানীদের মাত্র দুই শতাংশের মধ্যে জায়গা করে নিলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ২৯ জন অধ্যাপক। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি তথ্যে এই সাফল্যের কথা উল্লেখিত হয়েছে। বিভিন্ন বিষয়ে যাবতীয় গবেষণার ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করে আমেরিকা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। ১৯ অক্টোবর এই তথ্য প্রকাশ পেয়েছে।

দেশের মধ্যে যাদবপুরের পরেই রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ২৪ জন বিজ্ঞানী এই তালিকায় স্থান পেয়েছেন। তৃতীয় চতুর্থ স্থানে আছে যথাক্রমে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় চারজন বিজ্ঞানী এই তালিকায় আছেন। সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের ২০৪৯ জন এই তালিকায় স্থান পেয়েছেন‌।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সুরঞ্জন দাস জানান, এটার দেশ এবং পশ্চিমবঙ্গের জন্য বিশেষ গর্বের বিষয়। আগের বছর ভারতের এই সংখ্যাটা ছিল ১৯০০ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩০ জনের নাম ছিল এই তালিকায়। তিনি জানান গত দু’বছর ধরে বিশ্ববিদ্যালয় এই কৃতিত্ব ধরে রাখতে পেরেছে। এর থেকে স্পষ্ট যে বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ইউজিসিকে অবশ্যই সাম্প্রতিককালে প্রকাশিত প্রতিষ্ঠান সেরার তালিকা পুনর্বিবেচনা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *