গ্ৰামীন ডাক সেবকদের মেদিনীপুর বিভাগীয় শাখার ২৮তম দ্বিবার্ষিক সম্মেলন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: মেদিনীপুর শহরের শ্রী‌ শ্রী মোহনানন্দ বিদ্যামন্দিরে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ পোস্টাল এমপ্লয়িজ গ্ৰুপ ‘সি’ পোষ্টম্যান ও এমটিএস গ্ৰুপ ‘সি’, পোষ্টাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পঞ্চম বিভাগীর এবং গ্ৰামীন ডাক সেবকদের মেদিনীপুর বিভাগীয় শাখার ২৮তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, সমাজসেবী সুজয় হাজরা, সরকারি আইনজীবী সুকুমার পড়িয়া, কর্মচারী ফেডারেশনের পক্ষে অনুপ কুমার মান্না, সংগঠনের পক্ষ থেকে শুভেন্দু তেওয়ারি, পেনশনার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের পক্ষে সম্পাদক বিজয় কুমার বল্লভ, সর্বেশ্বর পানিগ্ৰাহী সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। এই সম্মেলনে পশ্চিম মেদিনীপুর জেলা সহ রাজ্যের অন্যান্য জেলা থেকে প্রায় তিন হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আজকের সম্মেলনে জনসাধারণ ও কর্মচারীরা ডাক পরিষেবা পাওয়া ও দেওয়ার ক্ষেত্রে যে সব অসুবিধার সম্মুখীন হচ্ছেন তা প্রশাসনের নজরে এনে সমাধানের চেষ্টা করা, ইউনিয়ন যেমন প্রশাসনের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবে, প্রশাসনকেও ইউনিয়নের সাথে সুসম্পর্ক বজায় রাখে তার ব্যবস্থা করা, কেন্দ্রীয় নীতি এবং কর্মচারীদের প্রতি বিমাতাসুলভ আচরণ, এবং নয়া শ্রম আইন সংশোধন সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তাছাড়াও রিটায়ার্ড কর্মচারীদের তথা পেনশনারদের উদ্ভূত সমস্যার সমাধানের সঠিক দিশা ও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা, পেনশন স্কিমের সরলীকরণ সহ নানাবিধ সমস্যার সমাধান নিয়েও আলোচনা হয়েছে এই সম্মেলনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *