পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: জেলা প্রশাসনের উদ্যোগে রাজ্য সরকারের মেগা ঋণ মেলার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ৫২৭৩টি স্ব -সহায়ক গোষ্ঠীকে ২৭৪ কোটি ৭৪ লক্ষ টাকা ঋণ দেওয়া হলো।

এদিন মেদিনীপুরের প্রদ্যোত স্মৃতি ভবনে এই মেগা ঋণ মেলায় পুরুষ ও মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ও সদস্যাদের হাতে ঋণের কাগজপত্র তুলে দেন জেলাশাসক খুরশেদ আলি কাদেরি, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভারানী মাইতি, কর্মাধক্ষ্য আবু কালাম বক্স।

জেলা শাসক জানান, আগামী এক সপ্তাহের মধ্যে আরো ৫০ কোটি টাকা ঋণ দেওয়া হবে। ব্যাঙ্ক এবং সমবায় ঋণদানকারী সংস্থাগুলি সহযোগিতা করেছে। এই ঋণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের খুবই কাজে লাগবে।


