মেদিনীপুর শহর মাইক ব্যবসায়ী সমিতির ২৬তম বার্ষিক সম্মেলন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: আজ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে প্রতিবছরের মতো এবারও মেদিনীপুর শহর মাইক ব্যবসায়ী সমিতির ২৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে মাইক ব্যবসায়ীদের নানা সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। আর নুতন প্রজন্মকে কিভাবে ব্যবসায় আগ্ৰহী করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা করা হয়। পাশাপাশি এই মাইক ব্যবসায়ীরা শুধুমাত্র মাইক বাজিয়ে অন্যদের মনোরঞ্জন করছে তাই নয়, সামাজিক কাজকর্মেও নিজেদের লিপ্ত করেছে। আজ সম্মেলন স্থলে রক্তদান এবং প্রকৃতিকে সবুজায়ন করতে গাছ বিতরণ কর্মসূচি গ্ৰহণ করা হয়। রক্তদান কর্মসূচিতে প্রায় ৫০ জনের অধিক রক্তদাতা রক্তদান করেন।

আজকের সম্মেলনের উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী জয়ানন্দ, ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের চেয়ারম্যান অসীম ধর, সমিতির সভাপতি আশিষ দাস, সম্পাদক রাজু জানা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমন চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *