ঘূর্ণিঝড় ‘গুলাব’ সতর্কতায় বাতিল ২৮টি ট্রেন, প্রস্তুত ভারতীয় নৌ সেনা

রাজেন রায়, কলকাতা, ২৬ সেপ্টেম্বর: দুর্যোগের আশঙ্কায় ২৮টি দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। বেশ কিছু ট্রেনের গতিপথ কাটছাঁট করা হয়েছে। যে নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়ার কথা ছিল ট্রেনগুলির, তার অনেক আগে পর্যন্ত তার যাত্রাপথ শেষ করে দেওয়া হচ্ছে। বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে।

হাওড়া থেকে দক্ষিণ পূর্ব রেলের যে সমস্ত ট্রেনগুলি ইস্ট কোস্ট রেলের ওপর দিয়ে ভুবনেশ্বর, পুরী কিংবা চেন্নাইয়ের উদ্দেশে যায়, সে ট্রেনগুলিকে ঘুরপথে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল দিয়ে রবিবার মধ্যরাতেই স্থলভাগের ঢোকার কথা ঘূর্ণিঝড় গুলাবের।

ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে প্রস্তুত থাকতে বলা হয়েছে ভারতীয় নৌ সেনাকে। ভারতীয় নৌবাহিনীর জাহাজ এবং এয়ারক্রাফট স্ট্যান্ডবাই রাখা হয়েছে। ইস্টার্ন নোভাল কম্যান্ড এবং নোভাল অফিসার্স ইনচার্জ ওড়িশা থেকে নজরদারি রাখা হচ্ছে। রাজ্য সরকারগুলির সঙ্গে সহযোগিতা করে কাজ করা হচ্ছে। ভারতীয় নৌবাহিনীর ফ্লাড রিলিফ টিম এবং ড্রাইভিং টিম প্রস্তুত রাখা হয়েছে। বিশাখাপত্তনমে প্রস্তুত রাখা হয়েছে। দুটি নৌবাহিনীর জাহাজ সমুদ্রে রাখা হয়েছে ডিজাস্টার রিলিফ মেটেরিয়াল এবং হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্ট সহ। সঙ্গে আছে মেডিক্যাল টিম। বিশাখাপত্তানাম এবং চেন্নাই এই দুটি জায়গায় প্রস্তুত আছে নৌ সেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *