আমাদের ভারত, হাওড়া, ২৫ ফেব্রুয়ারি: বিভিন্ন রাজনৈতিক দলের ২৫০ জন কর্মী তৃণমূলে যোগ দিল। বৃহস্পতিবার বিকালে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার হাটগাছা আমতলায় তৃণমূলের রাজনৈতিক কর্মী সম্মেলনে এইসব কর্মীরা তৃণমূলে যোগ দেয়। হাটগাছা ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যেগে আয়োজিত এই কর্মী সম্মেলনে দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। তৃণমূলের দলীয় সূত্রে খবর গদাইপুর, সমরুক, উত্তর বাউড়িয়া সহ বিভিন্ন এলাকার বিজেপি, সিপিএম এবং ফরোয়ার্ড ব্লকের ২৫০ জন কর্মী তৃণমূলে যোগ দিয়েছে।

দলে যোগ দেওয়া প্রসঙ্গে বিধায়ক পুলক রায় বলেন, বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের আরোও অনেক কর্মী তৃণমূলে যোগ দেবে।

