হেমতাবাদে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি সহ ২৩ জন যোগ দিলেন বিজেপিতে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ মার্চ:
তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি সহ ২৩ জন তৃণমূল ছাত্র যুব তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। বিধানসভা নির্বাচনের প্রাক মূহুর্তে এই ছাত্র যুবদের তৃণমূল কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগদানের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভা এলাকার রাজনৈতিক মহলে। দীর্ঘ কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক হিসেবে নিঃস্বার্থভাবে কাজ করেও যোগ্য সন্মান না মেলায় দল ছেড়ে প্রধানমন্ত্রী মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের জন্য কাজ করার লক্ষ্যেই বিজেপিতে যোগদান বলে জানিয়েছেন দলত্যাগী তৃণমূল ছাত্র পরিষদের হেমতাবাদ ব্লক সভাপতি শুশোভন গুপ্ত। হেমতাবাদ মন্ডল বিজেপি কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।

আজ বিজেপিতে যোগদান করলেন হেমতাবাদ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুশোভন গুপ্ত সহ ২৩ জন তৃণমূল কংগ্রেস ছাত্র ও যুব সদস্য। তাঁদের মূল দাবি ছিল, হেমতাবাদে একটি কলেজ নির্মাণের। কিন্তু তৃণমূল কংগ্রেস এই দাবিকে মান্যতা দেয়নি বলে তাদের অভিযোগ। বিজেপি এই দাবিকে সামনে রেখে এবারের বিধানসভা নির্বাচনে লড়াই করছে। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলেই হেমতাবাদে কলেজ হবে এই আশাতে এবং বিজেপি দলের হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যেই বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের একঝাঁক তরুণ যুবক। দলে তাদের স্বাগত জানিয়ে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, সুশোভন সহ এলাকার তৃণমূল ছাত্র যুব নেতারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করে আসলেও তারা সামনের সারিতে জায়গা পাননি। তাই এরা মোদীজির সবকা সাথ সবকা বিকাশ এই কর্মযজ্ঞে শামিল হতে বিজেপিতে যোগদান করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *