বগটুইয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশর পর রানাঘাট থেকে ২১ টি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ৪৫

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া ২৭ মার্চ: রামপুরহাটের বগটুইয়ের ঘটনার পর রাজ্যের সমস্ত থানার পুলিশ কর্মীদের এলাকায় অভিযান চালিয়ে বোমা, পিস্তল, গুলি, বারুদ উদ্ধারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশকে প্রাধান্য দিয়ে নদিয়ার রানাঘাট জেলার বিভিন্ন থানা অভিযান চালিয়ে ২১টি আগ্নেয়াস্ত্র এবং ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেফতার করা হয় ৪৫ জনকে।

পুলিশ সূত্রে খবর, টানা দু’দিন নদিয়ার রানাঘাট জেলার বিভিন্ন থানায় অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে বেশ কিছু জায়গায় হানা দেয় পুলিশ। কল্যাণী, হরিণঘাটা, চাকদা, রানাঘাট থানার পুলিশ অভিযান চালিয়ে ২১টি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে এবং ৪৫ জনকে গ্রেফতার করা হয়।

পাশাপাশি পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, অন্যান্য অপরাধমূলক কাজে জড়িত থাকার কারণে ৯৫ জনকে গ্রেফতার করেছে রানাঘাট পুলিশ জেলার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *