খড়গ্রামে ২০০ জনের বিজেপিতে যোগদান

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৫ এপ্রিল: মুর্শিদাবাদ জেলাতে বিজেপির শক্তিবৃদ্ধি। সোমবার রাতে খড়গ্রাম বিধানসভা এলাকায় তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন ২০০ জন কর্মী। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি প্রার্থী আদিত্য মৌলিক।

সোমবার যখন তৃণমূল প্রার্থী আশিস মার্জিত কান্দি মহকুমা শাসক কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিলেন সেদিন রাতে খড়গ্রাম বিধানসভাতে তৃণমূলে ভাঙন ধরালো গেরুয়া শিবির। খড়গ্রাম বিধানসভার অন্তর্গত পদমকান্দি গ্রামের ২০০জন কর্মী তারা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। এই যোগদানের ফলে খড়গ্রাম বিধানসভাতে
শক্তি বৃদ্ধি হল বলে জানান খড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী আদিত্য মৌলিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *