গোপীবল্লভপুর ২ নং ব্লকের ভামালে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ ৬০ টি পরিবার সহ ২০০ জনের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১১ নভেম্বর: আবারও বিজেপিতে ভাঙন ধরাল শাসক দল তৃণমূল।শুক্রবার গোপীবল্লভপুর ২নং ব্লকের চোরচিতা ১নং অঞ্চলের তালগ্রাম ৩৯ নং বুথে এবং ভামাল ৪৪ ও ৪৫ নং বুথ থেকে গোপীবল্লভপুর ২নং মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক বিপ্লব মণ্ডল, এস টি মোচার সভাপতি ফণিভূষন সিং সহ ৬০ টি পরিবার সহ ২০০ জন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতি স্বপন পাত্র, গোপীবল্লভপুর ২নং ব্লকের তৃণমূলের সভাপতি টিঙ্কু পাল, চোরচিতা অঞ্চল তৃণমূলের সভাপতি রাজিব কর সহ গুরুত্বপূর্ণ নেতারা।

এ বিষয়ে গোপীবল্লভপুর ২নং ব্লক তৃণমূলের সভাপতি টিঙ্কু পাল বলেন, আজ আমাদের চোরচিতা অঞ্চলে ভামাল থেকে গোপীবল্লভপুর ২নং মণ্ডল বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক তথা পঞ্চায়েত সদস্য বিপ্লব মণ্ডল সহ ৬০ টি পরিবার সহ ২০০ জন কর্মী তৃণমূলে যোগদান করল। গত পঞ্চায়েত নির্বাচনে ভামাল বুথে আমারা ভালো ফল করতে পারিনি, এবার সেই ভামাল বুথ থেকে আমরা বিরোধী শূন্য করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *