বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে হেমতাবাদে আহত ২০

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ ফেব্রুয়ারি: যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় আহতের সংখ্যা কমপক্ষে কুড়ি। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার বাঙ্গাল বাড়ি মোড় এলাকায়।

জানা গিয়েছে, যাত্রীবাহী বাসটি রায়গঞ্জ থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে উল্টোদিক থেকে আসছিল লরিটি। বাঙ্গাল বাড়ি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে হেমতাবাদ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *