গোপালনগর থেকে ১৫০ কেজি গাঁজা-সহ ধৃত ২ পাচারকারী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ ফেব্রুয়ারি: আগাম খবর পেয়ে দুই বড় 
মাদক পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলল
পুলিশ। রবিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ১০ মাইল এলাকা থেকে প্রায় ১৫০ কেজি গাঁজা-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, রবিবার গভীর রাতে গোপালনগর থানার ওসির কাছে খবর আসে, প্রচুর 
পরিমাণ গাঁজা নিয়ে বনগাঁ 
শহরের দিকে ঢুকছে পাচারকারীরা। তারা চাকাদ-বনগাঁ রোড ধরে আসবে বলেও জানা যায়।খবরটি পাওয়ার পরেই থানার তরফে তা উচ্চপদস্থ কর্তাদের জানানো হয়।এর কিছু ক্ষণের মধ্যেই 
ওসির নেতৃত্বে তৈরি হয়ে যায় পুলিশের একটি দল।কিন্তু ঠিক কোন জায়গায় সেই মাদক কারবারিরা 
আসবে, সেই খবর পুলিশের কাছে ছিল না।নিজেদের অনুমানের উপরে ভিত্তি করে বনগাঁ-চাকদা 
রোডের ও বনগাঁ-বাগদা রোড়ের উপরে নজর রাখছিল পুলিশ। কিছুক্ষণের মধ্যে একটি চারচাকা মারুতি ভ্যান গোপালনগর ১০ মাইলের এলাকা দিয়ে যাচ্ছিল। পুলিশ সন্দেহ জনক ভাবে গাড়িটিকে আটক করে। তার ভিতরেই চারটি বড় বস্তায় ভরা ছিল ১৫০ কেজি গাঁজা। 

পুলিশ জানায়, জেরায় ওই ব্যক্তিরা জানিয়েছে, 
পাচারকারীরা নদিয়ার কল্যাণীর বাসিন্দা জীবন 
কর্মকার, বনগাঁ ছয়ঘড়িয়া বাসিন্দা হাফিজুল মণ্ডল। ধৃতরা জানিয়েছে, গাঁজাগুলি পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ধৃতদের সোমবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এদের পেছেনে আর কেউ আছে কি না পুলিশ তার তদন্ত শুরু করেছে।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *