আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৬ নভেম্বর: গোপন খবরের ভিত্তিতে জাতীয় সড়কে অভিযান চালিয়ে প্রচুর পরিমান গাঁজার পেকেট উদ্ধার করল রাজগঞ্জ থানার পুলিস। রাজগঞ্জের সারিয়াম মোড়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৬৮ পেকেট গাঁজা। মোট গাঁজা ছিল ২কুন্টাল ৩৬কেজি।
গাঁজা পাচারের অভিযোগে প্রথমে এক জনকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে আরো এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ৷ আসাম থেকে উত্তরপ্রদেশে একটি ট্রাকে করে গাঁজা পাচার করা হচ্ছিল বলে পুলিশ সুত্রে জানাগেছে। ধৃত দুই গাঁজা পাচারকারী উত্তরপ্রদেশের বাসিন্দা। আগামীকাল ধৃত দুই পাচারকারীকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।

