উত্তর দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর,
১৯ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাইপাস এলাকায়। মৃতরা হলেন বাবর আলম (২৫) ও গোকুল নন্দী (৩৩)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের দিক থেকে আসা একটি লরি একটি ছোটো চার চাকার গাড়িতে ধাক্কা মারলে ছোটো গাড়িটি গিয়ে একটি মোটর বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোটো গাড়ির চালক গোকুল নন্দীর। গুরুতর আহত অবস্থায় ইসলামপুর হাসপাতালে বাবরকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *