ফেসবুক গ্রুপ সূত্রে ভিনরাজ্যের রোগীকে রক্ত দিলেন দুই সিভিক ভলান্টিয়ার

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৯ এপ্রিল: করোনা পরিস্থিতিতে ফেসবুক গ্রুপ সূত্রে ভিনরাজ্যের রোগীকে রক্ত দিলেন সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজমাধ্যম গ্রুপ “আমারকার ভাষা আমারকার গর্ব” এর দুই সদস্য দেবাশীষ খিলারী ও মনোরঞ্জন সিং। এই দুই রক্তদাতা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ নং ব্লকের ডাঙ্গরসাহী ও কুশমাশোলের বাসিন্দা। এঁরা দুজনেই পেশায় সিভিক ভলান্টিয়ার।

পড়শি রাজ্য ঝাড়খণ্ডের মুশাবনির বাসিন্দা মিনতি কুঁওর ঝাড়গ্রামের একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসার জন্য এ পজেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন ছিল। রক্তের প্রয়োজনীয়তার কথা জানিয়ে এই সমাজমাধ্যম গ্রুপে পোষ্ট করেন উনার এক আত্মীয়। গ্রুপের পক্ষ থেকে উনার সাথে যোগাযোগ করা হয় এবং বৃহস্পতিবার সকালে দুই রক্তদাতাকে সঙ্গে নিয়ে গ্রুপের সক্রিয় সদস্য কিশোর কুমার রক্ষিত রওনা দেন ঝাড়গ্রাম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে উদ্দেশ্যে। ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদান করেন দেবাশীষ খিলারী ও মনোরঞ্জন সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *