অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ মে:
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশিকে গ্রেফতার করল বিএসএফ। সূত্রের খবর, নদিয়ার হাঁসখালি থানার বগুলা বর্ডার সংলগ্ন এলাকায় টহল দেওয়ার সময় দুই জনকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে আটক করে বিএসএফ কর্মীরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃত দুই জনের নাম সঞ্জীব দে ও রিক্তা বেগম। ধৃতরা বাংলাদেশের পাটকেল ঘাটা এলাকার বাসিন্দা। রবিবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *