মায়াপুরে ঘি ব্যবসায়ী খুনের ঘটনায় সিআইডির হাতে গ্রেপ্তার ২

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ জুন: মায়াপুরে ঘি ব্যবসায়ী খুনের মামলায় সিআইডি হাতে গ্রেপ্তার ২। ধৃতদের নাম সুনীল হালদার এবং লাল্টু ঘোষ। গতকাল রাতে তাদের মায়াপুর থেকে গ্রেফতার করা হয়। আজ তাদের নবদ্বীপ আদালতে পেশ করল সিআইডি।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি ২০২১ মায়াপুরের একটি আবাসন থেকে উদ্ধার হয় রসিক শেখর দাস নামে এক ঘি ব্যবসায়ীর দেহ। ৪ টে গুলি তাকে পয়েন্ট রেঞ্জ থেকে করা হয়েছিল বলে পুলিশ সুত্রে জানা যায়। প্রতিবেশীরা তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে নবদ্বীপ থানার পুলিশ সেখানে পৌঁছে দেহটিকে উদ্ধার করে মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহ।

পরে ঘটনার তদন্তের ভার নেয় সিআইডি। তার প্রায় দীর্ঘ ১৬ মাস পর গতকাল রাতে সিআইডি লাল্টু ঘোষ ও সুনীল হালদার নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। জানা যায়, লাল্টু ঘোষ মায়াপুর ল্যান্ড বিভাগে সিকিউরিটির কাজ করতো। তার বাড়ি মায়াপুর শ্রীনাথপুর এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *