ডেবরায় জাতীয় সড়কে পুলিশি নাকা চেকিংয়ে ৭৪ কেজি গাঁজা সহ ধৃত ২

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: মাঝরাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা টোল প্লাজা সংলগ্ন এলাকার ১৬ নং জাতীয় সড়কের ওপর ডেবরা থানার নাকা চেকিং পয়েন্টে ধরা পড়লো ৭৪ কেজি গাঁজা। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। গ্রেফতার করা হয় দুজনকে।

ডেবরা পুলিশ সূত্রে খবর, শুক্রবার মধ্যরাতে একটি গাড়িতে দুটি ব্যাগ ভর্তি গাঁজা পাচার হচ্ছিল, কিন্তু ডেবরা থানার পুলিশের কড়া নাকা চেকিংয়ে ধরা পড়ে ওই গাড়িটি। পরে তল্লাশি করতে গিয়ে ব্যাগ থেকে উদ্ধার হয় গাঁজা। ওড়িশা থেকে উত্তর ২৪ পরগনা জেলার হেলেঞ্জা নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজাগুলি। খবর পেতেই ঘটনাস্থলে উপস্থিত হন ডেবরার এসডিপিও গোবিন্দ সিকদার, ডেবরার সিআই ও ডেবরা থানার ওসি গৌতম মাইতি। ঘটনাস্থল থেকেই দু’জনকে গ্রেফতার করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *