রঘুনাথপুরে বিজেপি যুব মোর্চা সহ অন্যান্য দল থেকে ১৯৫ জনের তৃণমূলে যোগদান

সাথী দাস, পুরুলিয়া, ২৭ ডিসেম্বর: পৌরসভা ভোটের আগে পুরুলিয়ায় বিজেপিতে ধস নামল। ভাঙন ধরলো রঘুনাথপুরের বিজেপি শিবিরে। সোমবার, পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভা এলাকা থেকে বিজেপি যুব মোর্চা সহ অন্যান্য দল থেকে ১৯৫ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

এদিন পুরুলিয়ার কাশীপুরে জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া ও তৃণমূল নেতা প্রণব দেওঘরিয়া যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। যোগদানকারীরা জানান, বিজেপিতে থেকে মানুষের কাজ করা যায় না। মুখ্যমন্ত্রীর উন্নয়নের শরিক হতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে তাঁরা বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন।

তৃণমূল জেলা সভাপতি বলেন, প্রায়দিনই বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান প্রক্রিয়া চলছে। আগামী পৌরসভা নির্বাচনে রঘুনাথপুর পৌরসভার ১৩টি ওয়ার্ডেই আমরা বিপুলভাবে যেন জয়ী হই তারই লক্ষ্যে এগিয়ে চলেছি। মানুষ বুঝে গেছে উন্নয়নের একটাই পথ তৃণমূল কংগ্রেসে সামিল হওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যানমুখী প্রকল্পগুলির সুবিধা সবাই লাভ করছেন। তাই আগামীদিনে জনসাধারণের জন্য কাজ করতে হলে তৃণমূল কংগ্রেসে আসতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *