নৈহাটির সেফহোমে থেকে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন ১৯ জন, স্লোগান দিলেন “হারবে করোনা জিতবে বাংলা”

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৬ আগস্ট:
উত্তর ২৪ পরগনার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম সেফহোম অল্প কিছু দিনের মধ্যেই করোনা রোগীদের কাছে আশা ভরসার স্থল হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ সুস্থ হয়ে এখান থেকে বাড়ি ফিরছেন। ২০ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত এখানে ভর্তি হয়েছে মোট ২৯২ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়েছে মোট ২২৯ জন। এত অল্প সময়ে এটা মিরাকেল বলা যায়। মাত্র ১২ জন করোনা রোগীকে এখান থেকে অন্যত্র স্থানান্তরিত করতে হয়েছে।

এখন এখানে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন রোগী। নতুন করে এই সেফ হোমে ৯ জন ভর্তি হয়েছে। এদিকে গতক্সল এই সেফ হোম থেকে সুস্থ হয়ে ছাড়া পেলেন ১৯ জন। এর ১২ বছরের ছোট্ট সৃজা আনন্দে আপ্লুত হয়ে গাইল গান, “বুলবুল পাখি ময়না টিয়ে।” এছাড়াও সুস্থ হয়েছে ৫ বছর বয়সী দীপান্বিতা দাস। এই সেফ হোমে স্নেহের পরিষেবায় করোনা মুক্ত হয়ে এরা সকলেই ভীষণ খুশী। সেফ হোম থেকে বাড়ি ফেরার সময় প্রত্যেককে আগামী দিনে কিভাবে চলতে হবে, সেই নির্দেশিকা সুনির্দিষ্টভাবে বুঝিয়ে দেন ওই সেফ হোমের চিকিৎসকরা। বাড়ি যাওয়ার সময় তাঁরা স্লোগান দিলেন, “হারবে করোনা জিতবে বাংলা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *