নির্বাচনের ১৯ দিন আগেই দক্ষিণ দিনাজপুরে জেলাশাসকের রদবদল, নিখিল নির্মল’কে সরিয়ে আনা হল সি মুরুগান’কে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৭ এপ্রিল: তৃতীয় দফার নির্বাচন শেষ হতেই দক্ষিণ দিনাজপুর সহ তিন জেলার জেলা শাসককে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। বুধবার সন্ধ্যেয় মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে আচমকাই নির্দেশিকা জারি করা হয়। বিষয়টি নিয়ে লিখিত আকারে রাজ্যের চিফ সেক্রেটারিকে নোটিশ দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক তথা নির্বাচন আধিকারিক নিখিল নির্মলকে সরিয়ে তার জায়গায় আনা হচ্ছে সি মুরগানকে।

অপরদিকে পূর্ব বর্ধমান জেলার নির্বাচন আধিকারিক এনাউর রহমানকে সরিয়ে সেখানে আনা হচ্ছে শিল্পা গৌড়িসড়াই এবং এবং পশ্চিম বর্ধমানের জেলা শাসক তথা নির্বাচনী আধিকারিক পূর্ণেন্দু কুমার মাঝিকে সরিয়ে তার জায়গায় আনা হবে অনুরাগ শ্রীবাস্তবকে। তিন জেলায় ভোটের মুখে এমন বড়সড় রদবদল যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *