আমাদের ভারত, কলকাতা, ৬ মে: রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮৪৩১ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১১৭। সুস্থ হয়েছেন ১৭৪১২ জন। রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৯৩৫০৬৬ জন। রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১২২৭৭৪ জন। সুস্থতার হার ৮৫.৫৯ শতাংশ। রাজ্যে এদিন করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬০১০৫ জনের। কলকাতায় এদিন করোনা আক্রান্তের সংখ্যা ৩৮৮৭, মৃত ৩৩। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৯২২, মৃত ৩৬।

