আমাদের ভারত, কলকাতা, ৫ মে: রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮১০২ জন। মৃতের সংখ্যা ১০৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭০৭৩ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯১৬৬৩৫ জন। রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১২১৮৭২ জন। সুস্থতার হার ৮৫.৪১ শতাংশ। রাজ্যে এদিন করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫৯৫১৯ জনের। কলকাতায় এদিন করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৭৩, মৃত ২৫ জন। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৮২, মৃত ২৭ জন।

