Voter list, West Midnapur, চুড়ান্ত ভোটার তালিকা থেকে পশ্চিম মেদিনীপুরে বাদ পড়েছে ১৮,০৮৬ নাম

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২৮ ফেব্রুয়ারি: চুড়ান্ত ভোটার তালিকায় পশ্চিম মেদিনীপুরে বাদ পড়েছে ১৮,০৮৬ নাম। বিচারাধীন ১ লক্ষ ৩৪৯৬ জন। আজ পশ্চিম মেদিনীপুর জেলা জেলাশাসকের তরফ থেকে এস আই আর- এর ফাইনাল রোল প্রকাশ করে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে মোট বুথের সংখ্যা ৪৩৩৩টি। ডিসেম্বরে প্রকাশিত রোল অনুযায়ী মোট ভোটারের সংখ্যা ছিল ৩৮১২৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৯৩৬৯৪৮ জন, মহিলা ভোটার ১৮৭৫৫৮১ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২৭ জন।

এরপরে এসআইআর- এর নিয়ম অনুযায়ী হিয়ারিং- এ ডাক পাঠানো হয় সন্দেহজনক ভোটারদের তারপর একাধিক পদ্ধতির মধ্যে দিয়ে চলে ঝাড়াই বাছাই। শেষমেশ ফাইনাল তালিকায় ঠাঁই পায় ১৯৩৪৫০৯ জন পুরুষ ভোটার, ১৮৭২৪৭৫ জন মহিলা ভোটার এবং তৃতীয় লিঙ্গের ২৭ জন ভোটার। এদিন জেলা জুড়ে প্রতিটি ব্লক অফিস, মহাকুমা শাসকের কার্যালয় এবং জেলা শাসকের কার্যালয় চত্বরে ছিল কড়া পুলিশি প্রহরা।

সুপারভাইজারের মাধ্যমে প্রতিটি বিএলও’র কাছে পৌঁছে দেওয়া হয় এস আই আর- এর ফাইনাল রোল বা সর্বশেষ পরিশোধিত ভোটার তালিকা। সেই তালিকায় যারা হিয়ারিং পদ্ধতিতে অংশগ্রহণ করেননি তাদের দেখানো হয়েছে আন্ডার এডজুডিশন হিসেবে। যাদের নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত করা নথির সাথে মেলে এমন কোনও রকম নথি খুঁজে পাওয়া যায়নি তাদের ডিলিটেড ভোটার হিসেবে দেখানো হয়েছে। যদিও নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, এই তালিকায় ঠাঁই না পাওয়া ভোটাররা আবেদন করতে পারেন নির্বাচন কমিশনের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *