গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১৭৬৩৯ জন, মৃত ১০৭

আমাদের ভারত, কলকাতা, ৪ মে: রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৭৬৩৯ জন। মৃত্যু হয়েছে ১০৭ জনের।
মঙ্গলবার পর্যন্ত রাজ্যে মৃত্যু ১১৭৪৪ জনের। শেষ ২৪ ঘন্টায় সুস্থ ১৬৫৪৭ জন। সুস্থতার হার ৮৫.২৩ শতাংশ।
উত্তর ২৪ পরগনায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩৯৫৪, মৃত ৩৩।

কলকাতায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩৯১৪, মৃত ৩১। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৯৭৬ জন, মৃত ১০ জন। হাওড়ায় আক্রান্ত ৯৫৮ জন, মৃত ১০। হুগলিতে আক্রান্ত ৯৫৩ জন, মৃত ৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *