আমাদের ভারত, কলকাতা, ২৯ এপ্রিল: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৭৪০৩। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৮৯ জনের। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮১০৯৫৫। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১১০২৪১ জন। সুস্থতার হার ৮৫.০২ শতাংশ। রাজ্যে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৩৭২৪ জনের। কলকাতায় করোনা আক্রান্ত ৩৯০১ জন, মৃত ২৩ জন। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত ৩৯১২, মৃত ২১ জন। দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত ৯৯০ জন। মৃত ১১ জন। হাওড়ায় করোনা আক্রান্ত ৯২৭, মৃত ৭। হুগলিতে করোনা আক্রান্ত ৯৩০ জন, মৃত ৬। সেফ হোমে রয়েছেন ১১৫০৭ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩১৬৫৩ জন।

