পশ্চিম মেদিনীপুর জেলা এমবি রুরাল হেলথ অ্যাওয়ারনেস অ্যাসোসিয়শনের ১৫ তম বার্ষিক সাধারণ সভা

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: আজ পশ্চিম মেদিনীপুর জেলা এমবি রুরাল হেলথ অ্যাওয়ারনেস অ্যাসোসিয়শনের ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শহরের ফিল্ম সোসাইটি হলে।

আজকের সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা: কাঞ্চন কুমার ধাড়া। এছাড়াও উপস্থিত ছিলেন ডা: সীতাংশু মাইতি, ডা: সৌমিত্র শাসমল, সমাজসেবী অসিম বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই সভার মাধ্যমে গ্ৰামীন চিকিৎসকদের সমস্যা এবং তার সমাধান কিভাবে হবে মূলত এই বিষয়ে আলোচনা হয়। এই সম্মেলনে প্রায় পাঁচ শতাধিক গ্ৰামীন চিকিৎসা প্রতিনিধি অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *