রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ১৫৮৮৯, মৃত ৫৭

আমাদের ভারত, কলকাতা, ২৫ এপ্রিল: রাজ্যে ২৪ ঘণ্টায় করোনায় নতুন সংক্রমণ ১৫৮৮৯। মৃত্যু ৫৭ জনের।
সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৮৮০০ জন। সুস্থ হয়েছেন ৮৪০৭ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৩৯৫০ জন। সুস্থতার হার ৮৬.৫৯ শতাংশ।

করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫৫৬০০ জনের।
কলকাতায় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৭৭৯, মৃত ১৮।
উত্তর ২৪ পরগনায় নতুন আক্রান্তের সংখ্যা ৩১৪০, মৃত ১৫।

রাজ্যে করোনা রোগীদের জন্য ৯৬৪৬টি বেড। ভর্তি রয়েছেন ৪৮.৫৪ শতাংশ রোগী। সেফ হোমে রয়েছেন ৯৩৮ জন। হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে ২১৬৯৩ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *