ঝাড়গ্রামে বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ ১৫০ টি পরিবারের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩১ জুলাই: ঝাড়গ্রাম ব্লকের দুধকুন্ডি এলাকার প্রায় ১৫০ টি পরিবার আজ বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিল, যা এই মুহূর্তে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পার্থ কান্ডে যখন রাজ্য রাজনীতি উত্তাল। বিরোধীরা রাজ্য জুড়ে এই ইস্যুকে সামনে রেখে নিজেদের ঘর গুছাতে ব্যস্ত। ঠিক তখন গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতোর হাত ধরে প্রায় ১৫০ টি পরিবার বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলো।

বর্তমান ঘটনা যে জঙ্গল মহলে কোনো প্রভাব ফেলেনি তার জ্বলন্ত উদাহরণ এই যোগদান। যোগদানকারীদের বক্তব্য জঙ্গলমহল তথা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী যে উন্নয়ন ঘটিয়েছেন তা আাগে কখনো হয়নি। আর যে খারাপ কাজ করবে দায় তার। তার সাথে দলের কোনো সম্পর্ক নেই। এতে উন্নয়নে কোনো বাধা পরবে না। তাই তার যোগ্য পথপ্রদর্শক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতর হাত ধরে অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে তারা যোগ দিল।
যোগদানকারীদের আরো বক্তব্য, এই পরিস্থিতি বিজেপি অনেকদিন ধরেই তৈরী করতে চাইছিল। যাতে উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়। তারই প্রতিবাদে আজ বিজেপি ও সিপিএম ছেড়ে এলাকার উন্নয়নের স্বার্থে তৃণমূলে তাদের যোগদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *