জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ মে: মঙ্গলবার সকালে দাঁতনে এক বাস দুর্ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের দাঁতন গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়েছে। তাদের দেখতে হাসপাতালে যান সাংসদ দিলীপ ঘোষ।

জানাগেছে, দাঁতন থেকে বেলদা যাওয়ার সময় জাতীয় সড়কে ওঠার আগে বামনপুকুর এলাকায় যাত্রীবাহী বাসটির সামনে একটি মোটরসাইকেল ঢুকে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে যায় বাসটি। ঘটনায় বাসের চালকসহ প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

