বসিরহাট সীমান্ত থেকে ১৫ বাংলাদেশি গ্রেফতার

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৮ ফেব্রুয়ারি: বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের আমুদরিয়া, বিথারি, হাকিমপুর এলাকা থেকে ৭ জন মহিলা ও আটজন পুরুষ সহ ১৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করল ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী। রবিবার ভোর রাতে বাংলাদেশে থেকে এদেশে ঢোকে এই সব বাংলাদেশীরা। তাদের কাছে কোনও বৈধ কাগজপত্র না থাকার কারণে তাদেরকে আটক করে বিএসএফ। বি এস এফ ওই বাংলাদেশীদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।

ধৃত ১৫জন বাংলাদেশীকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। ওই বাংলাদেশীরা জানিয়েছে, তারা কাজের জন্য বিনা অনুমতিতে ভারতে ঢুকে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *