কংগ্রেসের ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস পালন মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: আজ ভারতের সর্ব প্রাচীন রাজনৈতিক দল তথা ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস সারা দেশের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক থেকে জেলা পর্যায়ে নানা অনুষ্ঠান এর মধ্যে সাড়ম্বরে পালিত হয়। এই উপলক্ষে আজ সকালে জেলা কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা সভাপতি সমীর রায়।

সাগর থেকে পাহাড় কংগ্রেসের ভারত জোড়া যাত্রার সমর্থনে একটি বর্ণাঢ্য মিছিল সংগঠিত হয়। মিছিলটি জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে ফের জেলা কংগ্রেস কার্যালয়ে শেষ হয়। মিছিল থেকে আপামর জনসাধারণের উদ্দ্যেশে দেশের অখন্ডতা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বহুত্বের মধ্যে ঐক্যের ডাক দেওয়া হয় ‌। জেলা সভাপতি সমীর রায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা নেতা তীর্থংকর ভকত, মেদিনীপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শম্ভুনাথ চ্যাটার্জি, সঞ্জীব দত্ত, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *