কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে মাদ্রাসা , সেখান থেকেই ১৩ জঙ্গি নিয়োগ লস্কর হিজবুলে

আমাদের ভারত,১২ অক্টোবর: বাইরে প্রচারিত হয় মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে। কিন্তু সেখান থেকেই ছাত্রদের আসলে নিযুক্ত করা হচ্ছে বিভিন্ন জঙ্গি সংগঠনে। দক্ষিণ কাশ্মীরের সোফিয়া জেলার এমনই একটি মাদ্রাসার খোঁজ পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো। সম্প্রতি ওই মাদ্রাসায় ১৩ জন ছাত্রকে বিভিন্ন জঙ্গি সংগঠনে নিযুক্ত করা হয়েছে।

গত বছর ফেব্রুয়ারি মাসে পুলওয়ামার সিআরপিএফ কনভয় জঙ্গি হামলার সঙ্গে যুক্ত জঙ্গি সাজ্জাদও ওই মাদ্রাসার মাধ্যমেই লস্কর-ই-তৈবা নিযুক্ত হয়েছিলেন বলে জানা গেছে। পুলওয়ামা কুলগাঁও অনন্তনাগ,সোফিয়া এলাকায় বহু ছাত্র ঐ মাদ্রাসায় পড়তে আসত। নিরাপত্তা বাহিনী জানিয়েছে ওই মাদ্রাসায় পড়া ছাত্রদের মধ্যে বেশিরভাগই একাধিক জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে। আর সেই কারণেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে এবার রয়েছে মাদ্রাসাগুলি।

জানা গেছে উত্তরপ্রদেশ, কেরালা, তেলেঙ্গানার বহু ছাত্র এই মাদ্রাসায় পড়তে আসার কথা পাকা হয়েছিল। কিন্তু জম্মু-কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা রদ হতেই ওই মাদ্রাসায় ছাত্র সংখ্যা শূন্য হয়ে যায়। ওই মাদ্রাসা থেকেই ১৩ জন ছাত্র বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হয়েছে।

হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তৈবার মত সংগঠন গুলিতেই মাদ্রাসার মাধ্যমে নিয়োগ হয় বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গুলি জানতে পেরেছে। মাদ্রাসায় পড়তে আসা ছাত্রদের বেশিরভাগ পুল ওয়ামা সোফিয়া এলাকার। এখান থেকে সরাসরি জঙ্গি সংগঠনের নিয়োগ করা হতো। এই মাদ্রাসায় পড়তে আসা ছাত্ররা জঙ্গি সংগঠন গুলির গ্রাউন্ড ওয়ার্কের কাজ করত। কম বয়সী ছেলেদের জঙ্গি সংগঠনে যুক্ত কররা উদ্দেশ্যে চলত মগজ ধোলাই।

প্রসঙ্গত ,কিছুদিন আগেই বারামুলা থেকে একটি ছেলে নিখোঁজ হয়ে যায়। ছুটি শেষ হলে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছিল সে। পরে জানা যায় সে লস্কর ই তৈবা জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে। মগজ ধোলাই করে তাকে জঙ্গি সংগঠনের নিযুক্ত করা হয়েছে বলে অনুমান করেছে নিরাপত্তা বাহিনীর। দিন কয়েক আগে নিরাপত্তা বাহিনীর হাতে খতম হওয়া জুবের নিগ্রুও এই মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *