সাথী দাস পুরুলিয়া, ২৮ সেপ্টেম্বর: নেতৃত্ব সহ্ ১২০ জন সিআইটিইউ সদস্য আইএনটিটিইউসি-তে যোগ দিলেন। গতকাল পুরুলিয়ার সাঁওতালডিতে একটি অনুষ্ঠানে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়ন এর সাঁওতালডি থার্মাল পাওয়ার প্রজেক্ট কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সেখানেই আইএনটিটিইউসির পতাকা তুলে দেওয়া হয় সংগঠন ত্যাগীদের হাতে। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া, আইএনটিটিইউসির জেলা সভাপতি উজ্জ্বল কুমার, পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
আইএনটিটিইউসি নেতা অনিন্দ্য সরকারের নেতৃত্বে এই যোগদান হল। অনিন্দ্য জানান, বনধ ব্যর্থ করে কাজে যোগ দিয়েছিলেন কর্মীরা। তাঁদের মধ্যেই আজ আইএনটিটিইউসিতে যোগ দেন ওই সিটুর সদস্যরা।

