জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: হুগলী জেলার গোঘাট থানার মামুদপুর গ্রামের একাদশ শ্রেণির এক ছাত্রী গড়বেতার মজুরডোমার জঙ্গলে আত্মঘাতী হয়েছে বলে জানাগেছে।
পুলিশ সূত্রের খবর, ওই ছাত্রীর নাম রিম্পা প্রামানিক (১৭)। দেরিতে পাওয়া খবরে জানা গেছে, রবিবার সকালে গড়বেতার ওই জঙ্গলে ছাত্রীটিকে মুখে মাস্ক পরা অবস্থায় একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপর তারা সন্ধিপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে গোঘাট থানার খবর পাঠানো হয়। শনিবার বাড়ি থেকে ওই ছাত্রীটি বইয়ের ব্যাগ ও সাইকেল নিয়ে টিউশানি পড়তে বাড়ি থেকে বের হয়েছিল। তারপর ২৫ কিলোমিটার সাইকেল চালিয়ে গড়বেতার জঙ্গলে পৌঁছায়। প্রেমঘটিত কারণে ছাত্রীটি আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

